ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর ২ দিনের সফরে ১১ মে ঢাকায় আসছেন। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক ভারত সফরে গিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় জয়শংকর ঢাকায় আসবেন। ঢাকায় এটি তার তৃতীয় সফর। এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই তিনি ঢাকা সফরে এসেছিলেন।
গত বছরের জুনে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হিসেবে।
এবারের ২ দিনের সফরে ঢাকায় অবস্থানকালে জয়শংকর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সঙ্গে বৈঠক করবেন। সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে।
এসএসজেড/ এপিএইচ/