ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে হুসাইন ও মোসলেমের

আইসিটি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের দুই আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৫ জুন সাক্ষ্য শুরুর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হোসাইন (৫৪) ও কিশোরগঞ্জের মো. মোসলেম প্রধানের (৬৮) বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনাল গ্রেফতানি পরোয়ানা জারির পর গতবছর ৭ জুলাই কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি গ্রাম থেকে মোসলেমকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: নিজামীর রিভিউয়ের রায় লেখা শেষ, স্বাক্ষর আজই

দুই আসামির মধ্যে কারাবন্দি মোসলেমকে অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। অন্য আসামি সৈয়দ হোসাইন পলাতক। তিনি যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসান আলীর ছোট ভাই।

অভিযোগ গঠনের শুনানিতে অভিযোগ পড়ে শুনিয়ে বিচারক মোসলেমের কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ। এ সময় মোসলেম নিজেকে নির্দোষ দাবি করে সুবিচার চান।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ নভেম্বর থেকে গত বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ দুই আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করেন প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। অভিযোগপত্রে দুই আসামির বিরুদ্ধে ছয় ঘটনায় ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ ও আটকে রাখা, ২৫০টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। এ মামলায় সাক্ষী ৪৭ জন।

 

 /ইউআই/এসটি/

নিজামীর রিভিউয়ের রায় লেখা শেষ, স্বাক্ষর আজই