পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব

রাষ্ট্রদূত সুজা আলমপাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়)  মিজানুর রহমান এক চিঠিতে এই তলব করেছেন। এরপর সোমবার দুপুরে পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছে।
গত শুক্রবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টির প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়েছে।

আরও পড়ুন: প্রিজনভ্যানে মতিউর রহমান নিজামীনিজামীর রিভিউয়ের রায় লেখা শেষ, স্বাক্ষর আজই

/এসএসজে/এনএস/এমএনএইচ/ আপ- এপিএইচ