মঙ্গলবার সিরাজগঞ্জে এনায়েতপুর-শাহজাদপুর সড়ক পরিদর্শন শেষে দরগাচর চর এলাকায় তিনি এ কথা বলেন।
আরও পড়তে পারেন: সেই একই মঞ্চ
সেতুমন্ত্রী বলেন,২০১৮ সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেলের কাজ সময়মতো শেষ হবে।
ওবায়দুল কাদের আরও বলেন,বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান (বিবিআইএন) এর চুক্তির কাজ আগামী জুলাই-আগস্ট থেকে শুরু হবে। ইতোমধ্যে তিনটি দেশ এই কাজের অনুমোদন দিয়েছে। শুধু ভুটানের পার্লামেন্টে এই কাজের অনুমোদন বাকি রয়েছে। বিবিআইএন’র কাজ শুরু হলে উত্তরবঙ্গের রাস্তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। সেই সময় আর ২ লেনের রাস্তায় কোনও কাজ হবে না। তখন ফোর লেন রাস্তা নির্মাণ করতে হবে।
আরও পড়তে পারেন: নিজামীর ফাঁসি স্থগিত চায় হিউম্যান রাইটস ওয়াচ
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরেফেরা মানুষের এবার কোনও কষ্ট হবে না। কারণ, গত কয়েক বছরের তুলনায় এবারের রাস্তার অবস্থা অনেক ভালো রয়েছে। যেটুকু সমস্য রয়েছে তা ঈদের আগেই সমাধান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন,জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সড়ক ও জনপথ অধিদফতরের বিভাগীয় প্রকৌশলী আবু রওশন,সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
/এআর/এমএসএম/