পাবনার মনমথপুরে চলছে নিজামীর মরদেহ দাফনের প্রস্তুতি

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর মরদেহ জন্মগ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুরে (উপজেলা সদর থেকে ২ কি. মি. দূরে) দাফনের প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেন নিজামীর চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন।

মতিউর রহমান নিজামী

সন্ধ্যায় মনমথপুর কবরস্থান পরিদর্শন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।

এদিকে, বিকেল থেকেই মনমথপুর গ্রামে পুলিশি টহল জোরদার করা হয়। কবরস্থানে শুরু হয় পরিচ্ছনতাকর্মীদের তৎপরতা। জানা যায়, মরদেহ গ্রামে পৌঁছানোর পর পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন তা গ্রহণ করবেন।

নিজামীর স্বজনরা বাংলা ট্রিবিউনকে জানান, মরদেহ গ্রহণের পর স্থানীয় মনমথপুর মাদ্রাসা মাঠে নিজামীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। অনুমতি পেলে কবর খননের কাজ তারা শুরু করতে চান।

আরও পড়ুন: ‘শেষ দেখা’র পর বেরিয়ে গেলেন নিজামীর স্বজনরা

/এইচকে/