ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে কর্মচারীদের অভিনন্দন

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির কল্যাণ সংস্থা ও  কর্মচারী কল্যাণ সমিতি।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন কল্যাণ সংস্থার সাবেক পরিচালক মু. হারুনুর রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক মুহাম্মদ তাহের হোসেন, উপসচিব জালাল আহমদ,  ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, ফরিদ আহমদ, মো. মহি উদ্দিন ও আবদুল মুবিন প্রমুখ।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দীর্ঘায়ু কামনাসহ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের জন্য মোনাজাত করা হয়।

/এসএনএইচ/