বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ধিক্কার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও গোলাম আজমকে বাংলাদেশে প্রবেশের সুযোগ এবং নাগরিকত্ব দেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে নিজের পেজে এক পোস্টে তিনি এই ধিক্কার জানান।
বৃহস্পতিবার ভোর রাতে প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল (মঙ্গলবার দিনগত মধ্যরাতে) জঘন্যতম একজন রাজাকার নিজামির ফাঁসি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে জামায়াত ও পাকিস্তানী সেনাবাহিনীর হাতে ৩০ লক্ষ শহীদের খুনের বিচার করতে ৪৫ বছর লেগে গেছে। দেশ থেকে পলাতক নিজামি এবং গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে জিয়াউর রহমান তাদেরকে নাগরিকত্ব দেন। তার স্ত্রী খালেদা জিয়া নিজামিকে তার সরকারের মন্ত্রী বানিয়েছিলেন। তাদেরকে ধিক্কার জানাই।’
যুদ্ধাপরাধীদের বিচারের কৃতিত্ব আওয়ামী লীগের দাবি করে জয় আরও লিখেন, ‘নিজামি এবং বাকি যুদ্ধাপরাধীদেরকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিচারের আওতায় আনেন। এটি পুরো আওয়ামী লীগের এক অসাধারণ অর্জন। যুদ্ধাপরাধীদেরকে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন-
নিজামীর ফাঁসিতে পাকিস্তানের কান্না
‘আমি চাইলে ক্যাম্পাস চলবে, না চাইলে চলবে না’
/এফএস/