বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর এস জয়শঙ্কর সাংবাদিকদের এ কথা জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব দেন। তিনি চলে যাওয়ার পর পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জানান, উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র একমত। নিশা দেশাই তার ঢাকা সফরের সময় ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একে অপরের মতামত জানতে চেয়েছেন।
সকালে জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘তার (জয়শঙ্কর) সঙ্গে নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পত্রিকায় যে খবর বের হয়েছে সন্ত্রাস দমনের বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করবে, সেটা তিনি পত্রিকা পড়েই জেনেছেন বলে জানালেন। এই তথ্যের কোনও ভিত্তি আছে বলে মনে হয় না।’
আনিসুজ্জামান আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনও আলোচনা হয়নি।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়টি তিনি (জয়শঙ্কর) এখানে এসে শুনেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে তার কোনও মন্তব্য সেভাবে ছিল না।’
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান বলেন, ‘আমরা বলেছিলাম, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ভারত কীভাবে আমাদের সঙ্গে কাজ করবে? তিনি (জয়শঙ্কর) উল্টো সেই প্রশ্ন আমাদেরই করেছেন। উনি বলেছেন, যুক্তরাষ্ট্র বলেছে, আমরা তো বলিনি।’
আরও পড়ুন: ‘রহস্যজনক’ নিখোঁজের মামলার তদন্তেও রহস্য!
/এসএসজেড/এফএস/এজে