বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলা ট্রিবিউনকে জানান, এ সম্মেলনের আলোচ্য বিষয়গুলো হলো, সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যা, আহত করা, সীমান্তের অন্যপ্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিল, অ্যালকোহল, গাঁজা, হেরোইন, ভায়াগ্রা ও সেনেগ্রা ট্যাবলেটসহ অন্য মাদক ও নেশাজাতীয় দ্রব্যেও চোরাচালান বন্ধের পদক্ষেপ। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও বিস্ফোরক পাচার, আন্তর্জাতিক সীমান্তের (নোম্যান্স ল্যান্ড) ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ এবং উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তার বিষয়গুলোও আলোচিত হবে সম্মেলনে।
আরও পড়তে পারেন: সিদ্ধান্তহীন বিএনপি
মোহসিন রেজা জানান, বিএসএফ-এর মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছে। অন্যদিকে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের একটি দল সম্মেলনে প্রতিনিধিত্ব করছে। আাগামী ১৬ মে সকাল সাড়ে ৭টায় যৌথ দলিল স্বাক্ষরের মাধ্যমে এ সম্মেলন শেষ হবে।
/জেইউ/এমএনএইচ/