‘বেগম’ সম্পাদকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনারাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার যাবতীয় দায়িত্বভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নূরজাহান বেগমের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
/পিএইচসি/এমএসএম/