সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার : তথ্য সচিব

বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানাবিধ কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকরা অনুদানসহ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য সচিব মরতুজা আহমেদ।

শনিবার পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, দেশের শিশু ও নারীর অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, দেশের মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা সাংবাদিদের অন্যতম কাজ। মিডিয়া দেশের উন্নয়নের অন্যতম পরিপূরক। মানুষকে দায়িত্বশীল করার দায়িত্ব সাংবাদিকদের।

পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন করছে তথ্য মন্ত্রাণালয়। তথ্য মন্ত্রণালয়ের অন্যতম সহযোগী হলো দেশের সাংবাদিকরা। খবর বাসস।

 আরও পড়ুন: রবিবার সারাদেশে চেইন সুপারমার্কেট বন্ধ

/এসটি/