চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে রবিবার বিষয়টি জানানো হয়।
সরকার পতনের চক্রান্তের অংশ হিসেবে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের (লিকুদ নেতা) সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়ার পর আত্মগোপনে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
গণমাধ্যমে ওই বৈঠকের ছবি প্রকাশের পর গত ৭ মে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় সরকার। এরপর দেশের প্রতিটি বিমানবন্দরে ও স্থলবন্দরগুলোয় সতর্কবার্তা পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা।
নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ‘মোসাদের সঙ্গে বৈঠকের খবর আসার পর থেকে বিএনপির এই নেতা নজরদারিতে আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞার পর তিনি গা ঢাকা দিয়েছেন। তবে তিনি দেশেই আছেন। মোসাদ কানেকশনের উপযুক্ত প্রমাণ পেলে যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বিএনপির এই নেতা।’
সম্প্রতি ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেনদি এন সাফাদি ভারত সফর করেন। সেখানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ সম্পর্কে নানা মন্তব্য করেন সাফাদি। এতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গ্রুপ ছবি তোলেন সবাই। ওই ছবিতে আসলাম চৌধুরীও রয়েছেন।
এই বৈঠকের ছবি ও এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুন: রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকেই দায়ী করলো তদন্ত কমিটি
এপিএইচ/এজে