রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে সড়ক দুর্ঘটনায় গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার রাত ১১টায় ডি মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলে ছিলেন এই পুলিশ কর্মকর্তা। মোটারসাইকেলটি চালানোর এক পর্যায়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালের নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সাইফুল ইসলাম রাতে তার কর্মস্থলে যাওয়ার সময় পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আরও পড়ুন:
/এআরআর/বি/এইচকে/