মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রেল লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ওই ছাত্র এক হাতে মোবাইলে কথা বলছিলেন, অন্য হাতে আইসক্রিম ছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওবায়দুল্লাহ নাখাল পাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় একা থাকতেন।
রেলওয়ে পুলিশের এএসআই রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যদি পরিবারের পক্ষ থেকে আবেদন না করা হয়, তবে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন:
/এসএনএইচ/এপিএইচ/