ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু ইউছুফ জানান, সিএনজি স্টেশনগুলো যানজটের অন্যতম কারণ। এগুলোর কারণে যানজট প্রকট হয়ে দেখা দেয় রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায়। তাই সিএনজি স্টেশনগুলোর ব্যবস্থাপনার উন্নয়ন ও ট্রাফিক পুলিশকে সহযোগিতার লক্ষ্যে ডিসি ট্রাফিক (উত্তর) কার্যালয়ে মালিক পক্ষের সঙ্গে মতবিনিময় করেন তারা। এতে ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন সিএনজি স্টেশনগুলোর ম্যানেজাররা অংশ নেন।
সভায় ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার রায় বলেন, সিএনজি স্টেশন স্থাপনের সময়ের যানজট পরিস্থিতি বর্তমান সময়ের মতো ছিল না। গাড়ির সংখ্যা বেড়েছে। ফ্লাইওভারগুলো গাড়ির গতিপথ পরিবর্তন করে দিয়েছে। সব এলাকার সমস্যা প্রায় একই ধরনের। সমাধানের জন্য উন্নত ব্যবস্থাপনা থাকলে ব্যবসাও ভালো হবে। সেজন্য কমপক্ষে চারজন কমিউনিটি (ট্রাফিক) পুলিশ দিয়ে রাস্তায় অপেক্ষমান গাড়ি নিয়ন্ত্রণের জন্য সিএনজি স্টেশন মালিক ও ম্যানেজারদের প্রতি আহ্বান জানান তিনি।
ট্রাফিক উত্তর বিভাগের এডিসি হুমায়রা পারভীন, এসি (বাড্ডা) রহিমা আক্তার লাকী, এসি (উত্তরা) জিন্নাত আলী মোল্লা, এসি (তেজগাঁও শিল্পাঞ্চল) মো. আবু ইউছুফ এবং এসি (মহাখালী) খোরশেদ আলম এলাকাভিত্তিক সমস্যাগুলো তুলে ধরেন।
/জেইউ/ এএইচ/
আরও খবর পড়ুন-