আসলাম চৌধুরীর দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

আসলাম চৌধুরীশত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি’র যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যের বরাত দিয়ে বাসস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপ-পরিচালক নাসির উদ্দিনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ওই অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা হিসেবে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আসলাম চৌধুরীর মালিকানাধীন রাইজিং গ্রুপের একাধিক সিএনজি স্টেশন, লবণ কারখানাসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

গত রবিবার (১৫ মে) বিএনপি’র নবনিযুক্ত যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইসরায়েলি গোযেন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সূত্র: বাসস।

আরও পড়ুন- 


বিএনপির সব স্তরের কমিটি চূড়ান্ত, এ মাসেই ঘোষণা!

/এফএস/