বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজের কমেন্ট অপশনে প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে পাঠকরাও এই আয়োজনে অংশ নিতে পারবেন। পাঠকদের প্রশ্নগুলো মেয়রের সামনে উত্থাপন করবে বাংলা ট্রিবিউন। এটি সরাসরি দেখা যাবে একাত্তর টেলিভিশনে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ছাড়াও মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত আছেন, পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন, সিক্স সিজনস হোটেলের পরিচালক কাজী আকিব শামস, স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ও স্থপতি খন্দকার আনসার হোসেন, সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
ঢাকার দুই অংশের মেয়রদের এক বছর পূর্তি উপলক্ষে একটি জরিপ পরিচালনা করে বাংলা ট্রিবিউন। জরিপটি চালানো হয় এ বছরের ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল। এতে দেখা যায় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের কর্মকাণ্ডে সন্তুষ্ট ৬৯ দশমিক ৩৩ শতাংশ মানুষ। অপরদিকে অসন্তোষ প্রকাশ করেছেন ৩০ দশমিক ৬৭ শতাংশ ।
জরিপে অংশ নেন প্রতিটি সিটি করপোরেশনের ১৮শ জন। সব ওয়ার্ড থেকে নমুনা সংগ্রহ করা হয়। নারী-পুরুষ অংশগ্রহণকারীর সংখ্যা সমান ছিল। দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত প্রতি অংশগ্রহণকারীর উত্তর নেওয়ার পর ৫ মিনিট অন্তত অংশগ্রহণকারী নির্বাচন করা হয়। জরিপকারীরা একইস্থানে সর্বোচ্চ এক ঘণ্টা অবস্থান করেছেন।
/ইউআই/এমআর/