জনমনে যাতে আতঙ্কের সৃষ্টি না হয় তাই পবিত্র শবে বরাতের রাতে সব ধরনের বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে এ বিষয়ে প্রচার চালিয়ে যাচ্ছি। আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শবে বরাতের পবিত্রতা রক্ষা ও মানুষের ইবাদতের সময় যাতে বিঘ্ন না ঘটে তাই এসব নিষিদ্ধ করা হয়েছে।’
এর আগে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এই নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: দেশে হতাশাগ্রস্ত শিক্ষিত বেকার অর্ধকোটি
/এআরআর/এসটি/