ঢাকা কমার্স কলেজের ঘটনা তদন্ত করবে মাউশি

ঢাকা কমার্স কলেজের ঘটনা তদন্ত করবে মাউশিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ ঘটনাটি তদন্ত করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। মাউশি’র কলেজ-২ শাখার উপ-পরিচালক মেজবাহ উদ্দিন সরকারকে প্রধান করে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাউশি’র কলেজ-২ শাখার সহকারী পরিচালক কামলা হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী মঙ্গলবার থেকে তারা তদন্ত কাজ শুরু করবেন এবং পুরো ঘটনা নিয়েই তদন্ত করা হবে।
উল্লেখ্য, ঢাকা কমার্স কলেজের দুই শিক্ষার্থী একে অপরকে প্রেম নিবেদন এবং তাদের বন্ধুরা হাত ধরাধারি করে তাদেরকে ঘিরে এই নিবেদনের মুহূর্তটি মোবাইলে ভিডিও ধারণ করে। ওই ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। এজন্য কলেজ কর্তৃপক্ষ প্রথমে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং পরে ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে। কিন্তু ওই ৯ শিক্ষার্থীকে ফের কলেজে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত জানালেও বাকি দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বহাল রাখে কলেজ কর্তৃপক্ষ।

/আরএআর /এএইচ/

আরও খবর পড়ুন-

বেকারত্বদেশে হতাশাগ্রস্ত শিক্ষিত বেকার অর্ধকোটি