নিহত রফিকের পরিবারের বরাত দিয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, জমি নিয়ে বিরোধের জের করে প্রতিবেশীরা রফিককে পিটিয়ে হত্যা করেন। প্রতিবেশী ফরিদ আলমের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল রফিকের। শবে বরাতের রাতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ফরিদ আলমের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অপর ঘটনায় চান্দনাইশ উপজেলার জয়ার মনসেফ বাজার এলাকায় নাসির উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর জানান, স্থানীয়রা বিকাল ৪টার দিকে নাসিরের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এএসপি জানান, তিনি এলাকার একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নিশ্চিত হয়েছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। শবে বরাতের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মধ্যরাতে দুর্বৃত্তরা হয়ত তাকে গলাকেটে হত্যা করে ফেলে যায়।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ হত্যার উদ্দেশ্য ও হত্যকারীদের গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান এএসপি।
আরও পড়তে পারেন:
জলবাযু পরিবর্তন: দুর্যোগ ঝুঁকিতে খুলনার উপকূলবর্তী ৩ লাখ মানুষ
ধর্ষণ মামলা করায় কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
/এএ/টিএন/