বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার দুপুরে নগরভবন মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র সাঈদ খোকন বলেন, নির্ধারিত এ মূল্য প্রথম রোজা থেকে ২৬ রোজা পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে নির্ধারিত মূল্যে মানসম্মত মাংস বিক্রি করতে হবে। মাংসের ওজনও সঠিক দিতে হবে। কোনও অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, মাংসের এ মূল্য ঢাকাসহ সারাদেশের জন্য প্রযোজ্য হবে। আশা করি আজকের এই সিদ্ধান্ত প্রতিটি মাংস ব্যবসায়ী মেনে চলবেন। মাংসের দাম ও ওজন নিয়ে কারও অভিযোগ থাকলে তাকে জানানোর অনুরোধ জানিয়ে রবিউল আলম বলেন, অভিযোগ প্রমাণ হলে মাংস ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হবে। তিনি নগরীর জবাইখানাগুলোর মান উন্নয়নের দাবি জানান।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল এবং মাংস ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শর্ত না মানায় বাতিল হচ্ছে ৩ প্রতিষ্ঠানের ভিটিএস লাইসেন্স
/ওএফ/এফএস/এজে