একাদশে ভর্তির আবেদনে ভোগান্তিতে শিক্ষার্থীরা

একাদশে ভর্তির আবেদন ফরমএকাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম দিনেই ভোগান্তির শিকার হয়েছেন বহু শিক্ষার্থী। গত বছরের মতো সার্ভার জটিলতায় না পড়লেও আবেদনের ফি জমা দিতে গিয়ে এবার ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
২৬ মে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৯ জুন বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একাদশে আবেদন করা যাবে। এবার শিক্ষার্থীরা অনলাইনে ১০টি কলেজে এবং এসএমএসের মাধ্যমে আরও ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারছেন। এই দুই পদ্ধতিতেই আবেদন করার আগে শিক্ষার্থীকে টেলিটকের প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হচ্ছে।
কিন্তু ফি জমা দিতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা জানিয়েছেন, সকাল থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। কারণ ভর্তির আবেদনে ফি’র টাকা মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএসে দিতে গিয়ে বিপত্তি হচ্ছে।
তারা জানান, আবেদনের টাকা পরিশোধ করার জন্য নিয়মানুযায়ী এসএমএস করলেই ফিরতি এসএমএস আসতে দেরি হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বেশ খানিকটা দ্বিধায় পড়ে যাচ্ছেন। টাকা পরিশোধ করতে দেরি হলে আবার সার্ভারে কোনও সমস্যা হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার্ভারে কোনও সমস্যা নেই। শিক্ষার্থীরা ঠিকমতোই আবেদন করতে পারছেন।’

অন্যদিকে এসএমএসে ফি জমা দিতে সমস্যায় পড়তে হচ্ছে কিনা জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন বলেন, প্রথমে কিছুটা সমস্যা হতে পারে তবে টেলিটকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা বলেছেন- দ্রুতই ঠিক হয়ে যাবে।

একাদশে ভর্তি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথম দিনেই সার্ভারে অনেক হিট হচ্ছে, তবে সার্ভারে কোনও সমস্যা নেই। শিক্ষার্থীরা ঠিক মতোই আবেদন করতে পারছে।’

উল্লেখ্য, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

/আরএআর /এএইচ/

আরও খবর পড়ুন-

মাংসের-দোকানরোজায় গরুর মাংস ৪২০, খাসি ৫৭০