ভারতে পর্যটক ভিসায় গমনেচ্ছু আবেদনকারীদের সাক্ষাতের তারিখ মোবাইল ফোনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মে ২০১৬ থেকে পর্যটক ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে একবার ব্যবহারযোগ্য একটি পাসওয়ার্ডও (ওটিপি) পাঠানো হবে। এই এসএমএস এবং পাসওয়ার্ড দেখিয়ে নির্ধারিত ভারতীয় ভিসা কেন্দ্রে (আইভিএসি) প্রবেশ করতে হবে। এরপর আবেদনপত্র জমা দিতে হবে।
এ সম্পর্কিত আরও খবর: ঈদে ই-টোকেন ছাড়াই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র পূরণের সময় নিজের সঠিক মোবাইল নম্বর দিতে হবে এবং অনলাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে। তবে যারা ৫ জুন পর্যন্ত সাক্ষাতের তারিখ পেয়েছেন, তাদের জন্য এ ঘোষণা প্রযোজ্য হবে না।
আরও পড়ুন:
- প্রতি মাসে মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধের তথ্য জানাবে সরকার
- কাস্টমারের হয়রানি ‘হজম’ করতে বাধ্য কল সেন্টারের নারীরা
/এএ/এমএনএইচ/