বিএসটিআই আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

মন্ত্রিসভার বৈঠককারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রেখে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আইন- ২০১৬ এর নীতিগত খসড়ার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। তিনি জানান, বর্তমান সরকারের এই মন্ত্রিসভার ১০৯ তম বৈঠক। এতে মূল এজেন্ডা ছিল ১২টি এবং সম্পূরক এজেন্ডা একটি। এর মধ্যে ৫টি আইন সংক্রান্ত এবং বাকিগুলো অবহিতকরণ বিষয়ে।

সচিব জানান, উত্থাপিত আইনগুলোর মধ্যে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার আইন-২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাকিগুলো নীতিগত অনুমোদন পেয়েছে।

বৈঠকে উত্থাপিত আইনগুলো মধ্যে রয়েছে- বাংলাদেশ প্যাটেন্ট আইন-২০১৬, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা আইন-২০১৬, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন ২০১৬ এবং বাংলাদেশ পরমানু শক্তি কমিশন আইন-২০১৬।

আরও পড়ুন- 


পাটগুদামে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে কঠোর হচ্ছে ফায়ার সার্ভিস

‘আপনার মেয়ের নাম আপনিই রাখেন’

/ওএফ/এমও/এফএস/