জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে ধর্মঘট বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
এর আগে রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। রিট আবেদনে দেশের নাগরিকদের জীবন রক্ষার্থে এবং রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসক ও নার্সদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চাওয়া হয়।
আরও পড়ুন: বিচারাধীন মামলা বিচারিক আদালতে পাঠানো যাবে না: হাইকোর্ট
/ইউআই/এফএস/