সোমবার এ বিষয়ে কমিশনে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে সংসদ নির্বাচনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের আর্থিক সহায়তা দিয়েছিল কমিশন।
জানা গেছে, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের মিঠামাইনে নৌকাডুবে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু হয়। ওই ঘটনায় নির্বাচন কমিশন মৃতের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকালে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ ভোটগ্রহণ অফিসাররা আক্রান্ত হয়েছেন। তাদেরও ক্ষতির ধরণ অনুযায়ি আর্থিক সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করবে নির্বাচন কমিশন।
ইসির কর্মকর্তারা জানান, নিহত কর্মকর্তার পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা, গুরুতর আহত কর্মকর্তাকে ১ থেকে ২ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের ক্ষতির ধরণ অনুযায়ী ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সংসদ নির্বাচনের সময়ও ওই হারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-
চাকরি হারাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ৬ কর্মকর্তা
বাজেট ঘাটতি জিডিপির প্রায় ৫ শতাংশ
/ইএইচএস/এফএস/