জানা যায়,নিহত রফিকুল ইসলাম সুপ্রভাত পরিবহনে কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। বিকেল সাড়ে ৪টার দিকে ভাটারার নতুন রাস্তা এলাকায় অন্য বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ওই বাসের হেলপার লাল মিয়া ও প্রতিবেশী নজরুল ইসলাম তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এসএনএইচ/এমএসএম /