এসএসসিতে বরিশাল বোর্ডে ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে ফল বিভ্রাটের ঘটনায় দোষীদে
ফল বিভ্রাটের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
আরও পড়তে পারেন:দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
উল্লেখ্য, এবার বরিশাল বোর্ড থেকে এসএসসিতে ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে ১০ হাজার ৪৯২ জন পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর এদের মধ্যে ফেল করার খবর শুনে সর্বজিৎ ঘোষ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেন। সংশোধিত ফলে ১ হাজার ৯৯৪ জনের ফল পরিবর্তন হয়। ফল পুনর্মূল্যায়নে দেখা যায় সর্বজিৎ ঘোষ পাস করেছেন।
ঘটনা খতিয়ে দেখার জন্য বরিশাল শিক্ষা বোর্ডের সচিবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে মন্ত্রণালয়।
প্রতিবেদনটি হাতে পাওয়ার পরে বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন,‘যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বেতন বন্ধ করবো। চূড়ান্ত পর্যায়ে তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটাও ঠিক করা হবে। দোষীদের কী শাস্তি হতে পারে তা নিরুপণে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে’।
তিনি আরও বলেন, পরীক্ষার খাতার সঙ্গে ফল মেলানোর জন্য যারা শিট দিয়েছেন তারাই এর জন্য দায়ী।তারা অমনোযোগী ছিলেন। দায়সারা কাজ করেছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়তে পারেন: মহিবুরের ফাঁসি, মজিবুর ও রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ড
/আরএআর/ এমএসএম /