প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় এ সন্তোষ প্রকাশ করেন।
বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আপনার অসুস্থতায় আমি শঙ্কিত ছিলাম। এখন আমি স্বস্তি পেয়েছি এবং আপনার অস্ত্রোপচার সফল হওয়ার খবর শুনে খুবই আনন্দিত।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি আপনি সুস্থ হয়ে উঠুন এবং শিগগিরই ফিরে আসুন। আপনার জন্য সবসময়ই আমাদের দোয়া থাকলো।’
মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে ৬৬ বছর বয়সী নওয়াজ শরিফের সফল ওপেন হার্ট সার্জারি হয়। এটি ছিল পাঁচ বছরের মধ্যে নওয়াজ শরিফের দ্বিতীয় ওপেন হার্ট সার্জারি। সূত্র: বাসস।
আরও পড়ুন-
নওয়াজ শরিফের ওপেন হার্ট সার্জারি ৩১ মে
/এফএস/