ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনযেখানে-সেখানে দোকানের ময়লা ও আবর্জনা ফেলার দায়ে এগারোটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মটর এলাকায় পরিচালিত অভিযানে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, সেগুলো হলো সিরামিক ওশান, মোজাইক প্যালেস, রাজ পাথর, সৈকত এন্টারপ্রাইজ, দেলোয়ার মোজাইক এজেন্সী, আম্মার সেনেটারি, ডিকো ডিও, ব্লু টাচ ইন্টারন্যাশনাল, আইকন টাইলস অ্যান্ড স্যানেটারি, শাহজালাল মেটাল ও ভেনাস মার্বেল কোম্পানি।
আরও পড়তে পারেন: ‘এত প্রস্তাব আগে কখনও আসেনি’
/ওএফ/এমএনএইচ/