বৃহস্পতিবার (২ জুন) চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাজেটে চারটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, জিডিপিসহ মাথাপিছু জাতীয় আয় ত্বরান্বিত করা, উচ্চতর আয়ের সুফল সার্বজনীন করা, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বাজেট সবকিছু প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের উন্নয়নের দর্শনের ভিত্তিতেই রচিত হয়ে থাকে। এবারের বাজেটেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন শতভাগ প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ আয়ের দেশে বাংলাদেশকে পরিণত করার লক্ষ্যে চুলচেরা বিশ্লেষণ করেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেট জনকল্যাণকর। এ বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এ বাজেট প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন প্রতিফলিত হয়েছে।
রাজধানীতে আনন্দ মিছিল
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও আলাদা আলাদা মিছিল বের করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
আরও পড়ুন: বাজেট মানে দাম বাড়া দাম কমা
/পিএইচসি/টিএন/
/আপ:এইচকে/