সচিবালয় সংলগ্ন বিদ্যুৎ ভবনে সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস বিক্রি বন্ধ রাখবে। এর ফলে আশা করি এবার রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে। আমরা চেষ্টা করবো যাতে শতভাগ লোডশেডিংমুক্ত থাকা যায়।
বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বাড়ানোর কারণে আবাসিক লাইনে খুব বেশি সংকট দেখা দেবে না বলেও আশা করেন প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, বর্তমানে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখা হয়।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে প্রতিদিন বিদ্যুতের চাহিদা গড়ে সাড়ে আট হাজার মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এ জন্য ১৩০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন। বিদ্যুৎকেন্দ্রগুলোকে দৈনিক ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে পেট্রোবাংলা।
আরও পড়ুন-
‘পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা’
ছাত্রদলের কাঁধে ছাত্রলীগের ভর!
/ওএফ/এফএস/