ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার থেকে রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, রবিবার (৫ জুন) আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দেয় দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ( জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
উল্লেখ্য, হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করেন ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।
আরও পড়ুন-
‘পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা’
ছাত্রদলের কাঁধে ছাত্রলীগের ভর!
/সিএ/এফএস/