বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। অভিযান উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
মেয়র সাঈদ খোকন বাংলাদেশ ছাত্রলীগের যেকোনও গণমুখী কর্মকাণ্ডে পাশে থাকার ঘোষণা দিয়ে বলেন, পরিচ্ছন্নতা বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে আলো ছড়ানোর কাজে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে আসবে। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ওয়েস্ট বিনের উদ্বোধন করেন।
সিটি করপোরেশন জানিয়েছে, মহানগরীর সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে যেসব বাড়ির মালিক তাদের বাড়ি, ছাদ, বারান্দা বা আঙ্গিনায় ফুল ও ফলসহ বিভিন্ন জাতের গাছ লাগাবেন তাদের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত বকেয়াসহ এ বছরের (২০১৫-১৬) চার কিস্তির সব পৌরকর বা হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ সাপেক্ষে কিস্তির ওপর দশ শতাংশ বিশেষ রিবেট সুবিধা দেওয়া হবে।
/ওএফ/এএইচ/
আরও খবর পড়ুন-