বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে: ব্লেক

এ্যালিশন-ব্ল্যাকবাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ করার মতো সুন্দর পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিশন ব্ল্যাক। সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ইকোটেক্স লিমিটেড ও মাটিকাটা এলাকার ডালাস ফ্যাশন লিমিটেড নামের দুইটি কারখানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিক সঙ্গে মতবিনিময় কালে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, এখানকার কারখানাগুলো পরিদর্শনে না এলে আমি বুঝতেই পারতাম না যে বাংলাদেশে পোশাক কারখানায় বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। এখানে ব্রিটিশ অর্থ বিনিয়োগ করা সম্ভব। পোশাক কারখানার অবকাঠামো, শ্রমিকদের নিরাপত্তাসহ সব ব্যবস্থাই রয়েছে এখানে। বাংলাদেশে বিভিন্ন কারখানা তৈরি জন্য ব্রিটিশ অর্থ বিনিয়োগ করার জন্য আমি আমার দেশের সরকারকে অনুরোধ জানাবো।
এর আগে ব্রিটিশ হাইকমিশনার ওই দুটি কারখানা পরিদর্শন করেন এবং কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে ব্রিটিশ হাই কমিশন কর্মকর্তা ও ওই দুই পোশাক কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: মানিকগঞ্জে বজ্রাঘাতে দুই নারীর মৃত্যু 

/টিএন/আপ-এআর/