ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (৭ জুন) থেকে শুরু হচ্ছে ৩৯ দিনের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি। আগামী ১৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে ক্লাশসমূহের ছুটি ৭ জুন ২০১৬ মঙ্গলবার থেকে শুরু হবে। শেষ হবে ১৬ জুলাই। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহের ছুটি শুরু হবে ৩ জুলাই ২০১৬ রবিবার থেকে এবং শেষ হবে ১১ জুলাই ২০১৬ সোমবার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ মে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে।
/এসটি/