তিনি আরও বলেন, ‘এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষক চারজন আর ছাত্র একজন। আমাদের সংসদ সদস্যরা এমপিওভুক্তির বিষয়ে যেভাবে স্বোচ্চার হন, সেইভাবে কেন ভুঁইফোড় শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার নন, সেটা বুঝতে পারি না।’
মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী ও জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলনের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এক সময়ে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ব্যক্তিখাতে পরিচালিত হতো। শিক্ষার প্রসারে অনেকে নিজ থেকেই এসব প্রতিষ্ঠান গড়ে তুলতেন। কিন্তু বলতে কষ্ট হচ্ছে এখন অনেকে এমপিও’র লোভে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন।’
শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের বোঝা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আমরা আমাদের ভবিষ্যত প্রজন্ম নিয়ে সচেতন নই। পাঠ্য বইয়ের এই বোঝা। এটা যে কতো হেভি। এর মধ্যে কী কী আছে। সে সম্পর্কে আমরা সচেতন নই।’
এর আগে রুস্তম আলী ফরাজী ভুলে ভরা পাঠ্যবই ও প্রশ্নপত্র এবং নুরুল ইসলাম মিলন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি নিয়ে ছাটাই প্রস্তাবের ওপর আলোচনায় কথা বলেন।
আরও পড়ুন:
আর্থিক খাতের কিছু ক্ষেত্রে সাগর চুরি হয়েছে: সংসদে অর্থমন্ত্রী
/ইএইচএস/এসটি/ এপিএইচ/