আমি জাতীয় পার্টির কোনও বাজেট দেইনি: অর্থমন্ত্রী

সংসদে অর্থমন্ত্রী (ফাইল ফটো)এরশাদ সরকারের আমলে দুবার জাতীয় বাজেট দিলেও জাতীয় পার্টির কোনও বাজেট দেননি বলে সংসদে জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির বাজেট দিয়েছি, একথা সম্পূর্ণ মিথ্যা। আমি জাতীয় পার্টির কোনও বাজেট দেইনি। আমি জাতীয় পার্টির জন্মের আগে সব বাজেট দিয়েছি।’
মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর উত্থাপিত দাবির বিষয়ে যুক্তি দিতে গিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন,‘আমি কোনওদিন জাতীয় পার্টির কোনও বাজেট দেইনি। আমি জেনারেল এরশাদ সাহেবের বাজেট দিয়েছি,যেটা নির্দলীয় সরকার ছিল।’
প্রসঙ্গত, অর্থমন্ত্রী মুহিত এ পর্যন্ত মোট ১০ বার জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেছেন। এর মধ্যে বর্তমান সরকারের দুই মেয়াদে আটবার ও এরশাদ সরকারের সময় অর্থমন্ত্রী হিসেবে দুইবার বাজেট পেশ করেন।

আরও পড়ুন: 
‘এক-‍তৃতীয়াংশ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খামাখা গড়ে ‍উঠেছে’

আর্থিক খাতের কিছু ক্ষেত্রে সাগর চুরি হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

/ইএইচএস/এসটি/ এপিএইচ/