সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, সৌদি বাদশাকে বলেছি, আমরা এখন দক্ষ ডাক্তার ও প্রকৌশলীও পাঠাতে পারবো।
নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে নারী শ্রমিকরা সঙ্গে স্বামী বা পিতাকে নিয়ে যেতে পারবেন। ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। তাছাড়া সৌদি বাদশা জানিয়েছেন, বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে আকামা পরিবর্তন করতে পারবে।
সৌদি আরবের নেতৃত্বে গঠিত সামরিক জোটে বাংলাদেশ অংশ নেবে কি-না? এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আরব বসন্তের নামে মধ্যপ্রচ্যে যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল, সৌদি আরবের নেতৃত্বে তা বন্ধ হয়েছিল। তেমনি বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। আমরা তাদের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ডাকে সাড়া দিয়েছি। এমনকি মক্কা ও মদিনা শরীফের নিরাপত্তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
/এসএনএইচ/ এপিএইচ/