ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রীর তথ্য মতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৪ হাজার ৯২৬ জন, নৌবাহিনীর ৫২৪ জন, বিমান বাহিনীর ৬৩৯ জন এবং পুলিশ বাহিনীর এক হাজার ৪০ জন কর্মরত রয়েছেন।
বাংলাদেশি বাহিনী বর্তমানে জাতিসংঘের ৯টি মিশনে কর্মরত রয়েছেন বলেও মন্ত্রী জানান। মিশনগুলো হলো- মোনুস্কো (ডি আর কঙ্গো), ইউনোসি (আইভোরি কোস্ট), আনমিল (লাইবেরিয়া), ইউনিফিল (লেবানন), আনমিস (দক্ষিণ সুদান), ইউনামিড (সুদান-দারফুর), মিনারসো (ওয়েস্টার্ন সাহারা), মিনুসমা (মালি) ও মিনুস্কা (সেন্ট্রাল আফ্রেকান রিপাবলিক)।
আরও পড়ুন-
নিবন্ধিত দলে ভিড়ছে জামায়াত!
লাখো আলেমের জঙ্গিবাদবিরোধী ফতোয়া যাবে জাতিসংঘে
/ইএইচএস/এফএস/