সারাদেশে বিশেষ অভিযানে ৩৭ জঙ্গি গ্রেফতার: পুলিশ

গ্রেফতারজঙ্গি ও সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযানে ৩৭ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, বিস্ফোরক, ধর্মীয় উগ্রবাদ ছড়ানো বইসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের সিনিয়র জনংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে সারাদেশে ৩৭ জঙ্গিকে গ্রেফতার করছেে পুলিশ। তাদের মধ্যে জামা’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ২৭ জন, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজিবি) ৭ জন ও অন্যান্য জঙ্গি সংগঠনের তিনজন রয়েছেন।
কামরুল আহছান জানান, জঙ্গি ছাড়াও সারাদেশে অনেক অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে একটি শ্যুটার গান, আধাকেজি গান পাউঠার এবং ১৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গুপ্তহত্যা প্রতিরোধে বৃহস্পতিবার গভীররাত থেকে শুরু হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের প্রথম দিনে সারাদেশে অন্তত সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই অভিযান চলবে আরও পাঁচদিন। তবে বিএনপি-জামায়াতের অভিযোগ- তাদের নেতাকর্মীদের বেছে বেছে আটক করছে পুলিশ।
গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে একই কায়দায় ৪৬টি হামলা হয়েছে। এতে মোট ৪৮ জন নিহত হন। গত আড়াই মাসে হত্যা করা হয় ১১ জনকে।

আরও পড়ুন- 

আমরা যুদ্ধ করতে চাই না
মিতু হত্যার ঘটনাটি ইসলামে অনুমোদনযোগ্য নয়: আল কায়েদা

/জেইউ/এআরআর/এফএস/