পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, প্রথম দফায় ৩৭ জঙ্গিসহ গ্রেফতার করা হয়েছিলো তিন হাজার ১৫৫ জনকে। দ্বিতীয় দফায় বিগত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয় ৪৮ জঙ্গিসহ দুই হাজার ১৩২ জনকে।
কামরুল আহছান জানান, গ্রেফতারকৃত ৪৮ জঙ্গির মধ্যে ৪৭ জন জেএমবির ও একজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। অন্যরা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বরগুনা, হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী মহানগর, চট্টগ্রাম মহানগর থেকে এসব জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে ২টি শ্যুটারগান, ১ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গান পাউডার, ১৭টি ককটেল, ২টি ১২ বোরের বন্দুকের কার্তুজ, ৯টি চাপাতিসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং বিপুল পরিমান উগ্রপন্থী বই উদ্ধার করা হয়।
এছাড়া, গ্রেফতারী পরোয়ানা, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার ও অন্যান্য মামলায় মোট ২০৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে গ্রেফতারী পরোয়ানায় ১৪৯৬ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ৪১ জন এবং মাদক উদ্ধার মামলায় ৩৯১ জন এবং অন্যান্য মামলায় ১৫৬ জন রয়েছেন।
আরও পড়ুন: তনুর দ্বিতীয় ময়নাতদন্তেও মেলেনি মৃত্যুর কারণ (ভিডিও)
তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডির কাছে হস্তান্তর
মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল
/জেইউ/এমও/