মান্নাকে বারডেমে নেওয়ার বিষয়ে আদেশ কাল

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হবে কিনা এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আদেশ হবে।

এর আগে হাইকোর্ট মান্নার স্বাস্থ্যের অবনতির কথা বিবেচনা করে বারডেম হাসপাতালে চিকিৎসা দিতে সরকারের প্রতি নির্দেশনা দিয়েছিলেন। হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আগামীকাল আদেশের জন্য দিন ধার্য করেছেন। বুধবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার মামলায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কারাগারে আটক আছেন। 

আরও পড়ুন: জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু

/ইউআই/এসটি/