বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে শম্ভু আরও বলেন, পাকিস্তান আমল থেকে বারবার সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এদেশের সংখ্যা লঘু-হিন্দু-বৌদ্ধ খ্রীস্টানদের ওপর চরম আক্রমণ করা হয়েছিল। তাদেরকে কাফের ঘোষণা করে ধরে ধরে হত্যা করা হয়েছিল। সকল এমপিদের অনুরোধ করি, আপনারা সবাই যদি সব সময় এলাকায় যোগাযোগ রাখেন তাহলে এ জাতীয় ঘটনা ঘটতে পারে না।
আলোচনায় নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি জানিয়ে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মোকাবিলা করে, এই সেতু নির্মাণ করছেন। তাই এদেশের মানুষ যাতে শেখ হাসিনাকে হাজার বছর মনে রাখে, সেজন্য এই সেতুর নাম শেখ হাসিনা সেতু করার দাবি জানাচ্ছি। এই দাবি আমার একার না, আমাদের সবার দাবি। আশা করি, জাতিও মেনে নেবে।
ইএইচএস / এপিএইচ/
আরও পড়ুন: