ঈদের প্রস্তুতি নিয়ে বুধবার বেলা ২টায় রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রেল সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন ও রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন দুটি ট্রেন চালু হবে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, ২২ জুন বিক্রি হবে ১ জুলাই ভ্রমণের টিকিট, ২৩ জুন ২ জুলাইয়ের, ২৪ জুন ৩ জুলাইয়ের, ২৫ জুন ৪ জুলাইয়ের এবং ২৬ জুন ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি হবে।
ফিরতি টিকিট বিক্রি হবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত। এই টিকিট দিয়ে ৮ থেকে ১২ জুলাই ভ্রমণ করা যাবে।
মন্ত্রী বলেন, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। টিকেট কালোবাজারি প্রতিরোধ ও নাশকতা ঠেকাতে বিশেষ ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, ঈদ উপলক্ষে এবার সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। এ ছাড়া ঈদের আগে ঢাকা-চট্রগ্রাম রুটে এক জোড়া নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। উদ্বোধনের সময় ও ট্রেনের নাম ঠিক করতে প্রধানমন্ত্রী বরাবরে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলেই ট্রেন উদ্বোধন করা হবে।
মুজিবুল হক জানান, বর্তমানে চালু আছে ৬৯২টি কোচ। এগুলোর সঙ্গে ওয়ার্কশপে মেরামত করা ১৭০টি কোচ যুক্ত হবে এবার ঈদে। সব মিলিয়ে মোট ৮৬২টি কোচ দিয়ে রেল কর্তৃপক্ষ এবার ঈদে যাত্রী সেবা দেবে। ১ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিনও আন্তঃনগর ট্রেন চালু থাকবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ৬ জুলাই। সে অনুযায়ী সরকারি ছুটি থাকবে ৫-৭ জুলাই। একদিন পর চাঁদ দেখা গেলে এই ছুটিও একদিন বেড়ে যাবে।
আরও পড়ুন-
/ওএফ/এফএস/