এরে আগে গত ২৬ এপ্রিল বিলটি সংসদে তোলার পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৯১ সালের এ সংক্রান্ত আইনের সংশোধনীতে মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পরিচালনা পর্ষদে দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান যুক্ত হয়েছে।
বর্তমান আইনে পরিচালনা পর্ষদে একজন সার্বক্ষণিক চেয়ারম্যান এবং তিনজন সার্বক্ষণিক সদস্য রয়েছেন। পাস হওয়া বিলে চারজন সার্বক্ষণিক সদস্য রাখার বিধান রাখা হয়েছে। বিলে বলা হয়েছে, এই সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দুজন থাকবেন এই প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী আনিসুল হক বলেন, স্পারসো গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনা করে দেখা যায় যে, এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, এমন বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হলে তা প্রতিষ্ঠানের জন্য অধিকতর অগ্রগতি ও সাফল্য অর্জনে সহায়ক হবে।
- না. গঞ্জে আ.লীগ অফিসে বোমা হামলার ১৫ বছর: বিচার চলছে ধীর গতিতে
- জঙ্গিবিরোধী অভিযান চলবে, বাড়ছে না বিশেষ অভিযানের মেয়াদ
/ইএইচএস/এমও/এফএস/