নুরুজ্জামান আহমেদ এখন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নুরুজ্জামান আহমেদনুরুজ্জামান আহমেদকে খাদ্য প্রতিমন্ত্রী থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে সরকার। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা যাওয়ার পরে একমাসের বেশি সময় এ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে চলে। রবিবার এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় নুরুজ্জামানকে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম  বলেন, খাদ্য প্রতিমন্ত্রী এখন থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পূর্ণ দায়িত্ব পালন করবেন। লালমনিরহাট-২ আসন থেকে নুরুজ্জামান আহমেদ দশম জাতীয় সংসদের প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালের ১৪ জুলাই তাকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়তে পারেন: অভিজিৎ হত্যায় সন্দেহভাজন শরীফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

/পিএইচসি/এমএনএইচ/