স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রবিবার আয়োজিত ‘বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদীসহ ঢাকার পার্শ্ববর্তী নদীগুলো দষূণমুক্ত রাখা’ সংক্রান্ত এক সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।
তিনি বলেন, ঢাকাকে ক্লিন সিটি করতে হলে চারপাশের নদীর পানি দূষণমুক্ত করা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। নদীর পানি দূষণমুক্ত, পরিষ্কার, স্বচ্ছ ও ব্যবহার উপযোগী রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নদীতে কোনও প্রকার সলিড বর্জ্য যেন না যায় এবং পরিশোধন ছাড়া কোনও তরল বর্জ্য প্রবেশ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রিয়াল সলিড ও তরল বর্জ্য এবং মানব বর্জ্যের কারণে ঢাকার চারপাশের নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। মন্ত্রী পানি দূষণমুক্ত রাখা, পানিশোধন প্লান্ট স্থাপন ও কারখানায় ইটিপি স্থাপন নিশ্চিত বিষয়ে ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
/ওএফ /এএইচ/
আরও পড়ুন:
‘পাকিস্তানের বিবৃতি একাত্তরের দায় স্বীকারের শামিল’
কারাগারে বন্দিদের ঘুমানোর জায়গা ৩৬ বর্গফুট: স্বরাষ্ট্রমন্ত্রী