নোয়াখালীর চার রাজাকারের বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালী জেলার সুধারামের রাজাকার আমির আলীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৭ আগস্ট তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
অভিযোগ গঠনের বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে সোমবার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
একই মামলার আসামি ওই চারজনের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, মো. জয়নাল আবেদিন ও মো. আব্দুল কুদ্দুস এবং পলাতক আছেন আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। এ মামলার অন্য আসামি মো. ইউসুফ আলী গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
/ইউআই/এপিএইচ/