মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

মীর কাসেম আলীএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাশির আহমেদ জানান, সোমবার  (২০ জুন) সকাল ৮টার দিকে প্রিজনভ্যানে করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়।

রিভিউ সংক্রান্ত আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে পাঠানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, বেলা সোয়া ১২টার দিকে মীর কাসেম আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছেন।  

আরও পড়ুন- 

যারা নারী-শিশুদের পুড়িয়ে হত্যা করেছিল তারাই এ অস্ত্র এনেছে: ডিএমপি কমিশনার
তিন মাসেও অধরা তনুর খুনিরা

/এআরআর/এফএস/